শুক্রবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ১২:০৩
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

পটুয়াখালীতে লকডাউনের বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীতে স্বাস্থ্যবিধি মেনে সব ব্যবসা প্রতিষ্ঠান খোলার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুরে লঞ্চ টার্মিনাল থেকে মিছিল বের হয়ে পৌর নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে ব্যবসায়ীরা লকডাউন প্রত্যাহার দাবি করেন।

সমাবেশে বক্তব্য রাখেন- পৌর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মনির হোসেন তালুকদার, পটুয়াখালী গার্মেন্টস সমিতির সভাপতি আলহাজ হেমায়েত শিকদার, সৈয়দ হাফিজুর রহমান প্রমুখ।

ব্যবসায়ীদের দাবি, সামনে পহেলা বৈশাখ ও ঈদ। পহেলা বৈশাখ ঘিরে মানুষ পোশাকসহ নানা সামগ্রী কেনায় আগ্রহী হয়ে ওঠে। বিগত দিনগুলোর লোকসান পুষিয়ে এখনো স্বাভাবিক হতে পারিনি। অনেক ব্যবসায়ীরা সুদ এবং দেনার দায়ে পালিয়ে বেড়াচ্ছে। যারা আছে তাদের অবস্থাও ভালো নয়। তাই স্বাস্থ্যবিধি মেনে সব ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়া হোক।

এ প্রসঙ্গে পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন, মহামারি করোনা প্রতিরোধে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা জনস্বার্থে এবং সবাইকে তা মেনে চলতে হবে। এ সিদ্ধান্ত জেলার নয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। ব্যবসায়ীদের বিষয়টি অবগত করেছি এবং আলোচনা হয়েছে।