রবিবার, ৯ই মে, ২০২৬ ইং, রাত ১২:২৬
শিরোনাম :
বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল

পিরোজপুরে করোনা প্রতিরোধে ট্রাফিক পুলিশের সচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ

পিরোজপুর প্রতিনিধি  কোভিড-১৯ মোকাবিলায় সচেতনতার লক্ষ্যে ও মাষ্ক ব্যবহার নিশ্চিত করতে পিরোজপুরে পথেঘাটে কাজ করছে জেলা পুলিশ।

বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে পৌরশহরের সিও অফিসের বঙ্গবন্ধু চত্ত¡রে মাস্ক ও লিফলট বিতরণ করা হয়। এসময় সচেতনতার জন্য মাইকিং করা ও প্রতিটি যানবাহনে করোনা প্রতিরোধে সচেতনতামূলক ষ্টীকার লাগান জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্ল¬া আজাদ হোসেন পিপিএম, সদর থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল, ডিবির অফিসার ইনচার্জ মো: হারুন অর রশিদ, ট্রাফিক পুলিশ ইনচার্জ নাজিমুদ্দিনসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, দেশব্যাপী পুলিশের কর্মসূচীর অংশ হিসেবে সচেতনতার লক্ষ্যে লিফলেট ও মাস্ক বিতরণ, সচেনতার জন্য মাইকিং, স্টিকার লাগানোর সহ বিভিন্ন্ কার্যক্রম করে যাচ্ছে জেলা পুলিশ। এরই ধরাবাহিকতায় বুধবার (৭এপ্রিল) সিও অফিস বঙ্গবন্ধু চত্ত¡রে সচেনতার জন্য আমরা এসেছি প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করতে হবে। যারা স্বাস্থ্যবিধি মেনে মাক্স ব্যবহার করবে না তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। করোনা সচেতনতায় জেলা পুলিশ সারাক্ষণ মাঠে থেকে কাজ করে যাচ্ছে।