শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:২৩
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বকশীগঞ্জে লকডাউন কার্যকর করতে অভিযান, মাস্ক বিতরণ

নুরুল ইসলাম মোল্লা ,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি  জামালপুরের বকশীগঞ্জে তৃতীয় দিনের লকডাউন কার্যকর করতে অভিযান পরিচালনা ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার নেতৃত্বে পৌর শহরে অভিযান পরিচালনা করা হয়। একই সাথে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে পথচারী, অটো রিকশা চালক , নারী ও শিশুদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। করোনার সংক্রমণ রোধে শহরে মানুষের আনাগোনা রুখতে প্রশাসনের কঠোরতায় দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা । এছাড়ার মাইকিং এর মাধ্যমে মানুষকে করোনা সংক্রমণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালানো হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ¯িœগ্ধা দাস, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, ছাত্রলীগ নেতা শাহ মোহাম্মদ শান্ত সহ বকশীগঞ্জ থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।