রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:১৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লা সহ পাথর জব্দ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিনা শুল্কে আমদানিকৃত ভারতীয় কয়লা সহ পাথর আটক করেছে,সুনামগঞ্জ- ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সুত্রে জানাগেছে,ট্যাকাররঘাট বিওপির নিয়মিত একটি টহল দল। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেল ৪ টা ৪৫ মিনিটের সময়,সিমান্ত পিলার ১১৯৯/৪-এস এর তাহিরপুর উপজলোর উত্তর শ্রীপুর ইউনিয়নের ভুরঙ্গছড়া এলাকা থেকে ২ হাজার,৪ শত কেজি কয়লা আটক করেছে (বিজিবি) জোয়ানেরা।আটককৃত কয়লার সিজার মূল্য ৩১ হাজার,২ শত টাকা।

অপরদিকে একইদিনে,সীমান্তের লাউয়েরগড় বিওপির টহল দল বিকেল ৩ টা ৩০ মিনিটের সময় সিমান্ত পিলার ১২০৩/৬-এস এর উপজেলার বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ এলাকা থেকে ১শত,ফুট ভারতীয় পাথর জব্দ করা হয়েছে।যার মূল্য প্রায় ১২ হাজার টাকা।

সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্নেল মোঃ তসলিম এহসান বলেন,আটককৃত ভারতীয় কয়লা ও পাথর শুল্ক কার্যালয়ে জমা রাখার কার্যক্রম চলমান রয়েছে।