বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৩৯
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ভোলায় মাথাবিহীন অজ্ঞাত দুই যুবকের আগুনে ঝলসানো লাশ উদ্ধার

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার চরফ্যাসনে উপজেলার আছলামপুর ইউনিয়নে মাথাবিহীন অজ্ঞাত পরিচয় আগুনে ঝলসানো দুই যুবককের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার আছলামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সুন্দরীর খালের উত্তর পাশের ভূইয়া বাড়ির বাগানে এ লাশ দুটি লাশ উদ্ধার করা হয়।

চরফ্যাসন থানার অফিসার ইন-চার্জ(ওসি) মোঃ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে উপজেলার আছলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সুন্দরীর খালের উত্তর পাড়ে ভূইয়া বাড়ির বাগানে মাথাবিহীন আগুনে ঝলসানো দুইটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ফিতা দিয়ে ঘটনাস্থলের চারপাশ ঘিরে রাখে। ধারনা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তাদের মাথা বিচ্ছিন্ন করে আগুন দিয়ে শরীরের প্রায় ৮০ ভাগ অংশ ঝলসে দেওয়া হয়েছে। এছাড়া লাশ শনাক্তসহ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে তারা কাজ করছেন বলে পুলিশের এই কর্তকর্তা জানান।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (চরফ্যাসন সার্কেল) শেখ সাব্বির হোসেন বলেন, নিহতের বয়স আনুমানিক একজনের ৩৫/৪০, আরেক জনেন ১৫/২০ বছর হবে। একজনের পায়ে রাবারের জুতা ও অন্যজনের পায়ে কেডস। এরা প্যান্ট পরা ছিল। সাথে একটি কাধব্যাগ ছিল। ব্যাগের ভিতরে স্পা পানির ছোট বোতল, আয়না, বড় স্মার্ট ফোন, সাদা ও লাল গেঞ্জি, একট ছাতা ও ক্যাপ ছিল। লবণ রাখার সাদা কৌটা ও ছোট পেপসোডেন্ট টুথপেস্ট পাওয়া গেছে।

তিনি আরো জানান, বরিশাল থেকে সিআইডির একটি ক্রাইম টিম ঘটনাস্থল পরিদর্শনে আসার পর আগুনে ঝলসানো লাশগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মস্তক না থাকায় কেউ তাদের পরিচয় শনাক্ত করতে পারিনি। বিভিন্ন থানায় এ ঘটনায় ম্যাসেজ পাঠানো হয়েছে।