মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:৪৬
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

ফুলবাড়ীর ধরলা নদীতে গোসলে নে‌মে স্কুলছাত্র নি‌খোঁজ

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে গোসল করতে এসে লালমনিরহাটের এক স্কুলছাত্র নিখোঁজের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮এপ্রিল) দুপুর ১ টার দিকে এই ঘটনা ঘটে।ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিখোঁজ হওয়া ওই স্কুলছাত্রের নাম রাকিব(১৬) এবং তার বাবার নাম ছাইফুল ইসলাম বুধু বলে জানা গেছে। তার বাড়ি লালমনিরহাট সদর উপজেলার সুখান দিঘি এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, তারা মোট ৯ জন গোসল করতে আসে। এদের মধ্যে ৬ জন নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানা রাকিবকে নদীতে নামতে নিষেধ করা হয়। সে দুবার উঠে আসে। একপর্যায়ে সে কিছুটা দুরত্বে গিয়ে হারিয়ে যায়।খোঁজাখুজি করেও পাওয়া যাচ্ছেনা।

ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ঘটনাস্থল থেকে জানান, ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের টিম এসেছে।নিখোঁজ রাকিবকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।