বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:১৮
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

কুষ্টিয়া জেলা পুলিশের রায়ট ড্রিল ও আর্মস হ্যান্ডেলিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  জনগণের দোরগোড়ায় পুলিশী সেবা পৌছে দিতে বাংলাদেশ পুলিশের আইজিপির নির্দেশনায় সকল পুলিশ সদস্যদের অভ্যন্তরীন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়া জেলা পুলিশের রায়ট ড্রিল ও আর্মস হ্যান্ডেলিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বাৎসরিক কমপক্ষে ৬০ ঘন্টা প্রশিক্ষণ কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৯ টায় কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে রায়ট ড্রিল ও আর্মস হ্যান্ডেলিং প্রশিক্ষণের আয়োজন করা হয়।


উক্ত প্রশিক্ষনের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।

এ সময় তিনি বলেন, প্রশিক্ষন হচ্ছে একটি পরিকল্পিত কার্যক্রম। প্রশিক্ষণের উদ্দেশ্যে হচ্ছে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে কোন নির্দিষ্ট বিষয়ে যোগ্যতার উন্নতি ও সমৃদ্ধি সাধন করা।সঠিক প্রশিক্ষন গ্রহণকারী ব্যক্তিই শত্রুপক্ষের অভিসন্ধি রপ্ত এবং তাৎক্ষনিক আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়। আর এ জন্য উত্তম প্রশিক্ষনের বিকল্প নেই। প্রশিক্ষনের মাধ্যমে শারীরিক ও মানসিক ক্ষিপ্রতা, পেশীর ক্ষিপ্রতা, ফুসফুসের শক্তি, সহনশীলতা, দ্রুত চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং প্রতিপক্ষের কৌশল ও মনোভাব অনুধাবনের যোগ্যতা অর্জিত হয়।

এ সময় তিনি আরও বলেন,সকল পুলিশ সদস্য কর্তব্যরত অবস্থায় নিজের জানমাল, অপরের জানমাল এবং সরকারী সম্পত্তি রক্ষায় সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ আতিকুল ইসলামসহ কুষ্টিয়া জেলা পুলিশের প্রশিক্ষনার্থীগণ।