বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩০
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ফুলবাড়ীতে নিখোঁজের ৫ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বন্ধুর সাথে গোসল করতে এসে লালমনিরহাটের এক স্কুলছাত্র নিখোঁজের ৫ ঘণ্টা পর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের টিম ও পুলিশ।

বৃহস্পতিবার (৮এপ্রিল) দুপুর ১ টার দিকে এই ঘটনা ঘটে। নিখোঁজ হওয়া ওই স্কুলছাত্রের নাম রাকিব(১৬) এবং তার বাবার নাম ছাইফুল ইসলাম বুধু বলে জানা গেছে। তার বাড়ি লালমনিরহাট সদর উপজেলার সুখান দিঘি এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, তারা মোট ৯ জন গোসল করতে আসে। এদের মধ্যে ৬ জন নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানা রাকিবকে নদীতে নামতে নিষেধ করা হয়। সে দুবার উঠে আসে। একপর্যায়ে সে কিছুটা দুরত্বে গিয়ে হারিয়ে যায়।খোঁজাখুজি করেও পাওয়া না যাওয়ায় তার বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন এসে প্রথমে জাল দিয়ে অনেক খুজাখুজির পড়েও না পাওয়ায় তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ টিম দীর্ঘ ছয় ঘন্টা নদীতে খোঁজাখুঁজির পর ওই ছাত্রের লাশ উদ্ধার করে।

ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, পুলিশ এবং ফায়ার সার্ভিসের টিম ৫ ঘন্টা পর রাকিবকে উদ্ধার করেছে।