বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:০৮
শিরোনাম :
বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

বরিশালে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ১০২,মৃত্যু-২

শামীম আহমেদ  বরিশাল বিভাগে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১০২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। আর করোনা পজেটিভ দুইজন রোগীর মৃত্যু হয়েছে। যা নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ২২৩ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে পটুয়াখালীর বাউফলের শামসুল হক (৭০) ও বরিশাল নগরের নিউ সার্কুলার রোড এলাকার মোঃ দেলোয়ার হোসাইন (৮২) রয়েছেন। এরমধ্যে দেলোয়া হোসাইন বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এছাড়া গেলো ২৪ ঘন্টায় বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ঝালকাঠির রাজাপুর সদরের গোরস্থান রোড এলাকার ফুল বানু (১০০), বরিশাল নগরের দক্ষিন আলেকান্দার আফরোজা (৪৮) ও ২৪ নম্বর ওয়ার্ডের আঃ ছত্তার (৭০) করোনার উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলাচলের জন্য আহবান জানিয়ে বলেন, করোনার প্রথম ঢেউয়ে বরিশাল বিভাগে সংক্রমনের হার কম ছিল। কিন্তু দ্বিতীয় ঢেউয়ে সংক্রমনের হার বেশি। এই অবস্থায় শুধু করোনার টিকা গ্রহন করলেই চলবে না স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

বিভাগীয় স্বাস্থ্য দফতর বলছে, ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে ঝালকাঠি জেলায় ২৫ জন। এরপর ভোলায় ১৮, পিরোজপুরে ১৭, পটুয়াখালীতে ১৫, বরিশালে ১৪ ও বরগুনায় ১৩ জন রয়েছেন। এ নিয়ে ১৩ মাসে মোট আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৫০ জন। এরমধ্যে সর্বোচ্চ বরিশালে ৫ হাজার ৫৬১, এরপর পটুয়াখালীতে ১ হাজার ৮৯৪ জন, পিরোজপুরে ১ হাজার ৩৬৬, ভোলা ১ হাজার ৩০৩ জন, বরগুনা ১ হাজার ১২২ জন এবং ঝালকাঠিতে ১ হাজার ৪ জন।

এই ২৪ ঘন্টায় মাত্র ২০ জন রোগী বরিশাল বিভাগে করোনা সংক্রমন থেকে সুস্থতা লাভ করেছেন। যা নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৭৬৭ জন। অর্থাৎ আক্রান্ত শনাক্তের মধ্যে ১ হাজার ৪৮৩ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে কিছু রোগী হাসপাতালে, অন্যরা নিজ বাসায় চিকিৎসাধীন।

বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন বরিশাল জেলায়। মোট মৃত্যুবরন করা ২২৩ জনের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৯৫ জন, এরপর পটুয়াখালীতে ৪৬ জন, পিরোজপুরে ২৭ জন, বরগুনায় ২২ জন, ঝালকাঠিতে ২০ জন এবং ভোলায় ১৩ জন ।

উল্লেখ্য, বরিশাল বিভাগের মধ্যে সর্বপ্রথম ২০২০ সালের ৯ মার্চ নারায়নগঞ্জ ফেরত পটুয়াখালীর দশমিনা উপজেলার এক শ্রমিক আক্রান্ত শনাক্ত হন। সেদিন থেকে আজ পর্যন্ত ৩৯৬ দিনের আপডেটে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।