শুক্রবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, রাত ২:৩৪
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরিশালে ক্রেতার চাপে বেড়েছে নিত্য পন্যের দাম,স্বাস্থ্য বিধি রক্ষায় নজরদারীতে জেলা প্রশাসন

শামীম আহমেদ  লকডাউনে দোকানপাঠ খুলে দেয়ায় বরিশালের বাজারে ক্রেতাদেও ভীর বেড়েছে। যার কারণে বেড়েছে নিত্য পন্যের দাম। ক্রেতা-বিক্রেতারা সঠিকভাবে মানছেনা স্বাস্থ্য বিধি। তবে লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্য বিধি রক্ষায় নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।

লকডাউনের প্রথম দিন থেকেই প্রসাধনী ও পোষাক ব্যবসায়ীরা চুপিসারে তাদের দোকানগুলো খুলে রখতো। একপর্যায় দোকান খুলে দেয়ার দাবী তোলে তারা। তবে সরকার শুক্রবার থেকে সারা দেশে শপিং মল সহ দোকানপাঠ খুলে দেয়ার ঘোষণা দেয়ায় বরিশাল নগরীর বানিজ্যিক এলাকা চকবাজার, কাঠপট্টি, সদর রোড ও গীর্জা মহল্লার সব দোকান খুলেছে। দোকানগুলোতে স্বাস্থ্য বিধি রক্ষা করে বিক্রি করার চেস্টা করতে দেখা গেলেও অনেকাংশে উপেক্ষিত হচ্ছে।

এদিকে বিভিন্ন বাজার ঘুরে দেখো গেছে, প্রচুর সংখ্যক ক্রেতা বাজারে ভীর করায় স্বাস্থ্য বিধি উপেক্ষিত হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় না রাখা ছাড়াও অনেকের মুখে নেই মাস্ক। রমজান সামনে রেখে চাহিদার চেয়েও বেশী পন্য কিনছেন ক্রেতারা। গত কয়েক দিনের ব্যবধানে ১৭ টাকা কেজি দরের পিঁয়াজ বিক্রি হয়েছে ৩৮ টাকায় এবং ১৫ টাকা কেজি দরের আলু ২০টাকা। এছাড়া অন্যান্য নিত্য পন্যের দাম বেড়েছে। বিশেষ করে নগরীর পোর্ট রোডের পাইকারী মৎস্য বাজারে সকালে ছিলো অসহনীয় ভীর।

বিক্রেতারা বলছেন, রমজান সামনে রেখে ক্রেতারা অতিরিক্ত পণ্য কেনায় বাজারে সংকট সৃস্টি হয়েছে। এ কারণে বেড়েছে বিভিন্ন পন্যের দাম। কেউ স্বাস্থ্য বিধি মানছেন আবার কেউ অবহেলা করছেন। তবে বিক্রেতারা স্বাস্থ্য বিধি মানছেন এবং ক্রেতাদের স্বাস্থ্য বিধি রক্ষার তাগিদ দিচ্ছেন এমনটাই বলেন।

অপরদিকে বাজার নজরদারী, লকডাউন বাস্তবায়ন এবং স্বাস্থ্য বিধি রক্ষায় শুক্রবার সরকারী ছুটির দিনেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার বিশ্বাসের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত নগরীর বাজার রোড ও চকবাজার সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মাস্ক বিহীন ৩জন ব্যক্তিকে ১শ’ টাকা করে ৩শ’ টাকা জরিমানা করেন। এছাড়াও স্বাস্থ্য বিধি রক্ষায় লিফলেট বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।