বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:৪৩
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের ভাংচুর: ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেছেন অতিরিক্ত সচিব

ডেস্ক রিপোর্ট  ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হরতাল চলাকালে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিভিন্ন ক্ষতিগ্রস্ত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, পৌর ভূমি অফিস, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

এসময় তিনি বলেন, তাণ্ডবের ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো সরেজমিন পরিদর্শন করতে মন্ত্রী তাজুল ইসলাম আমাকে পাঠিয়েছেন। আমি সরেজমিন পরিদর্শন করেছি। এবং এ ব্যাপারে একটি প্রতিবেদন মন্ত্রীর কাছে পেশ করব।

শিগগিরই ধ্বংস হয়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ব্যাপারে উদ্যোগ নেয়া হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ তানভীর আজম সিদ্দিকী, মোহাম্মদ ফারুক হোসেন, জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি, ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র নায়ার কবির, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ বড়ুয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সনি আক্তার সুচি প্রমুখ।