বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:০৩
শিরোনাম :
বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

আমিরাতকে এফ-৩৫ যুদ্ধবিমান দিচ্ছে বাইডেন প্রশাসন

অনলাইন ডেস্ক  বহুল প্রতীক্ষিত অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান পাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন মঙ্গলবার কংগ্রেসকে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২ হাজার ৩০০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করার প্রস্তুতি শুরু করেছে। এর মধ্যে রয়েছে এফ-৩৫ অত্যাধুনিক যুদ্ধবিমান, সশস্ত্র ড্রোন ও অন্যান্য সামরিক যন্ত্রপাতি। খবর-রয়টার্সের।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানান, অস্ত্র বিক্রির বিষয়ে আমাদের সরকার সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা ও পরামর্শ করছে। আমিরাত সরকার এসব অস্ত্র কোথায় ব্যবহার করবে তা জানার জন্য চেষ্টা করছে মার্কিন প্রশাসন।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার শেষ সময়ে আমিরাতের সঙ্গে এই অস্ত্র বিক্রির বিষয়টি চুক্তি হলেও বাইডেন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর পর্যালোচনার জন্য স্থগিত করা হয়। চুক্তিটি কার্যকর হলে ৫০টি এফ-৩৫ জঙ্গিবিমান ও ১৮টি এমকিউ-৯বি ড্রোন পাবে সংযুক্ত আরব আমিরাত। এছাড়াও থাকবে আকাশ থেকে আকাশে ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র।

প্রসঙ্গত, ইসরাইলের সঙ্গে কথিত শান্তি চুক্তি স্বাক্ষরের পরপরই তৎকালীন ট্রাম্প প্রশাসন সংযুক্ত আরব আমিরাতের নিকট এসব অস্ত্র বিক্রির জন্য উদ্যোগ গ্রহণ করে।