শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৫
শিরোনাম :
বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

ওবায়দুল কাদেরের বাড়িতে ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট  নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, শুক্রবার (১৬ এপ্রিল) রাত ১১টার দিকে একদল দুর্বৃত্ত সেতুমন্ত্রীর ওবায়দুল কাদেরের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এসময় বাড়ির লোকজন আতংকিত হয়ে পড়েন। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো কোম্পানীগঞ্জ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ ঘটনায় রাতে পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মাদক ব্যাবসায়ী হাসান ইমাম রাসেল (৪৫), বসুরহাট সরকারী মুজিব কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ (২৭), বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওহিদ উল্যাহ দিদার (৩০)।

এ বিষয়ে বাড়িতে থাকা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন বলেন, মাদক সম্রাট হাসান ইমাম রাসেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী বিকেল থেকে আমাদের বাড়ির আশ পাশে মহড়া দিচ্ছে, এরা রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি ৩ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে সেতুমন্ত্রীর ওবায়দুল কাদেরের বাড়িতে ককটেল বিস্ফোরণের সময় হাসান ইমাম রাসেলসহ অন্য সন্ত্রাসীদের ঘটনাস্থলে দেখা গেছে বলে মন্ত্রী মহোদয়ের ছোট ভাই শাহাদাত হোসেনসহ প্রত্যক্ষদর্শীরা জানান।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত ৩ জনের মধ্যে হাসান ইমাম রাসেল ও ওহিদ উল্যাহ দিদার বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বসুরহাট পৌরসভায় আক্রমণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। এর আগেও তাদের বিরুদ্ধে বিস্ফোরকসহ দাঙ্গা-হাঙ্গামার ঘটনায় একাধিক মামলা রয়েছে।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাব-১১ কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে। শনিবার দুপুর ১২টায় নোয়াখালীর পুলিশ সুপার মো: আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।