শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:৫৬
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান ছিল গুম-খুন ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন

১২টি বিশেষ ফ্লাইটে কর্মস্থলে গেলেন প্রবাসীকর্মীরা

ডেস্ক রিপোর্ট  বিদেশগামী প্রবাসীকর্মীদের পরিবহনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রবিবার (১৮ এপ্রিল) সকাল থেকে ১২টি বিশেষ ফ্লাইট পরিচালিত হয়েছে।

সকাল সাড়ে ১০টায় রিয়াদের উদ্দেশে বিশেষ ফ্লাইট রওনা দেয়। দুটি বিশেষ ফ্লাইটযোগে সৌদি আরব ও ওমানে যান ৪৭৬ জন প্রবাসীকর্মী। তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ার অ্যারাবিয়ার বিশেষ ফ্লাইটে যান। দুবাইয়ে রওনা হয় বিশেষ ফ্লাইট।

গত শনিবার সৌদি আরবের রিয়াদ ও দাম্মামে বিশেষ ফ্লাইট ল্যান্ডিংয়ের অনুমতি না পাওয়ায় শিডিউল বিপর্যয় ঘটে। অর্ধেক ফ্লাইট বাতিলও হয়। এতে বিপাকে পড়েন প্রবাসীরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের উপমহাপরিচালক তাহেরা খন্দকার বলেন, সৌদি আরবের জেদ্দায় আগে থেকে অনুমোদন ছিল, কিন্তু রিয়াদ ও দাম্মামে পৃথকভাবে অনুমোদন দরকার হয়। যা পরে মিলেছে। এখন কোনো সমস্যা নেই। রবিবার দাম্মামে বাড়তি একটি ফ্লাইটও যুক্ত হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান বলেন, সারা দিনে পাঁচটি দেশে ১২টি বিশেষ ফ্লাইটের মধ্যে দুপুরের আগেই তিনটি ফ্লাইট রিয়াদ-মাস্কাট ও দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছে। আর কোনো সমস্যা নেই। সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। আশা করছি, কোনো ফ্লাইট বাতিল হওয়ার আশঙ্কা নেই।