শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৩৭
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান ছিল গুম-খুন ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন

চট্রগ্রামের বাঁশখালীতে নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরনের দাবীতে বিক্ষোভ

শামীম আহমেদ  চট্রগ্রামের বাশখালীতে এস আলম বিদ্যুৎ কেন্দ্রে পুলিশের গুলিতে শ্রমিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং নিহত সহ আহতদের ক্ষতিপূরনের দাবীতে প্রথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বরিশাল জেলা কমিটি বরিশাল ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা কমিটি।

আজ সোমবার (১৯ই) এপ্রিল সকাল ১১ টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, এ্যাড,একে আজাদ, মাস্টার আবুল হাসেম,মোসলেম সিকদার, ইমরান হোসেন, শহিদুল ইসলাম,তুষার সেন, রাকিব হোসেন,স্বপন দত্ত, লক্ষণ দেক নাথ,জাহাঙ্গির কবির মুকুল,কিশোর চন্দ্র বালা প্রমুখ।

বক্তরা এসময় বলেন সরকার এই এস.আলম গ্রæপের ৩ হাজার ১ শত ৭০ কোটি টাকা কর মওকুফ করে দিয়েছে। কিসের জন্য জনগণ আজও তা যানতে পারেনি। অপরদিকে এই সরকারের প্রচরনায় এস .আলম গ্রæপ ২০১৬ সালেও শ্রমিক হত্যা করে পার পেয়ে যাচ্ছে।

সেদিন যদি তাদের বিচারের আওতায় আনা হত তাহলে আজকে আবার নতুন করে গুলি খেয়ে পাঁচ শ্রমিকের প্রাণ চলে যেত না।

তারা আরো বলেন এই সরকার পুলিশ দিয়ে শ্রমিক হত্যা করে অবৈধ টাকার পাহাড়ের মালিকদের রক্ষা করে মসনদ দখল করে এদেশের সাধারন মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে।

তারা আরো বলেন অভিলম্বে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এস.আলম, গ্রæপের চেয়ারম্যান আলমগীর সহ হত্যার সাথে জড়িতদের দ্রæত বিচারের আওতায় এনে তাদের বিচারের দাবী করেন।

পরে তারা সমাবেশ শেষ করে নগরীতে এক বিক্ষোভ মিছিল করেন।

অপরদিকে একই দাবীতে সদররোডে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এক প্রতিবাদ সবা করেন। কিশোর চন্দ্র বালার সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন শ্রমিক নেতা এ্যাড, একে আজাদ, বরিশাল বিশ^বিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন নেতা রাকিব হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।