মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৪৩
শিরোনাম :
বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

করোনায় আর্থিক সংকটে আইনজীবীরা: সুপ্রিম কোর্ট বার

ডেস্ক রিপোর্ট  হাইকোর্টে বেঞ্চ সংখ্যা বৃদ্ধির জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বর্তমানে দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রুপ ধারণ করেছে। এটি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, বর্তমানে রমজান মাস চলছে, সামনে ঈদ-উল-ফিতর। লকডাউন এবং আদালতের স্বল্পতার কারণে আইনজীবীরা তাদের পেশা পরিচালনা করতে পারছেন না। ফলে সমিতির সদস্যসহ আইনজীবীরা মারাত্মক আর্থিক ঝুঁকির মধ্যে পড়েছে। একইভাবে সীমিত সংখ্যক আদালত চালু থাকায় বিচারপ্রার্থী মানুষ কাঙ্ক্ষিত বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এ পরিস্থিতি উত্তরণে সর্বাত্মক লকডাউনের মধ্যেও আপিল বিভাগের মতো হাইকোর্ট বিভাগকে আরও কার্যকরী করতে আরও অধিক সংখ্যক ফৌজদারি, রিট, সিভিল ও আনুষঙ্গিক বিষয়ে বেঞ্চ বৃদ্ধি করা জরুরি।

সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বিচার বিভাগ সচল রাখতে প্রধান বিচারপতি কার্যকর ভূমিকা রেখেছেন। আপিল বিভাগ সচল রয়েছে এবং হাইকোর্ট বিভাগে ৪ টি বেঞ্চে সীমিত আকারে বিচার কাজ চলছে। এই কঠিনতম সময়ে হয়তো শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনা করা সম্ভবপর হচ্ছে না। এ কারণে শারীরিক উপস্থিতি ব্যতীত ভার্চুয়াল পদ্ধতির মাধ্যমে যেমন করে আপিল বিভাগ সচল রয়েছে তেমনি করে হাইকোর্ট বিভাগে আরো কয়েকটি বেঞ্চ বৃদ্ধি করা প্রয়োজন বলে সমিতি মনে করে। এ লক্ষে মঙ্গলবার এক জরুরি সভায় হাইকোর্ট বিভাগে বেঞ্চ বাড়ানোর বিষয়ে প্রধান বিচারপতির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।

প্রসঙ্গত করোনার দ্বিতীয় ঢেউয়ে হাইকোর্টে সীমিত পরিসরে বিচার কাজ পরিচালনার জন্য রিট ও ফৌজদারি মোশন শুনানির জন্য চারটি বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। গতকাল আরো দুটি বেঞ্চকে জামিন আবেদন শুনানির এখতিয়ার প্রদান করা হয়। এ নিয়ে হাইকোর্টে ৬টি বেঞ্চ গঠন করে দেওয়া হলো।