বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:৩৩
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরিশালে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

ডেক্সরিপোর্ট:বরিশালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-এর সঙ্গে‘বন্দুকযুদ্ধে’ মালেক ফকির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

র‌্যাবের দাবি, নিহত মালেক ফকির মাদককারবারি ছিলেন। তিনি নগরীর কেডিসি এলাকার এন্তাজ ফকিরের ছেলে।

বৃহস্পতিবার (৮আগস্ট) ভোরে নগরীর হরিণাফুলিয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বরিশাল কোতোয়ালি থানার ওসি নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে নগরীর হরিণাফুলিয়া এলাকায় র‌্যাবের সঙ্গে মাদককারবারিদের গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন মালেক।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।