মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১২
শিরোনাম :
বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান

মেহেন্দিগঞ্জে রাতের আধারে যুবককে অপহরন করে এনে কুপিয়ে জখম

শামীম আহমেদ  বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নে পূর্ব শত্রæতার জেড় হিসাবে হাসিব মামুন মামুন (২৪) নামের এক যুবককে চাচাতো ভাইরা রাতের আধারে অপহরন করে এনে তাদের নিজ গৃহে আটকে ব্যাপক নির্যাতন ও ধারালো অস্ত্রধারা কুপিয়ে গুরুতর আহত করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ডাকাত আক্ষায়াতিত করে পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনটি ঘটেছে শনিবার (২৪) এপ্রিল রাত আনুমানিক ১২টার দিকে। পরবর্তীতে মামুনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

কাজির হাট থানা পুলিশ মামুনের শশুরের দায়ের প্রতরনা করা মামলায় তাকে গ্রেফতার করে। আহত মামুন বলেন, প্রায় দেড় মাস পূর্বে সৌদি প্রবাশী চাচাতো ভাই নিপুর স্ত্রী বুসরা ইমা নিপুকে ডিফোর্স দিয়ে তাকে বিয়ে করেন। বিয়ের এক প্রর্যায়ে হাসিব মামুন স্ত্রী বুসরা ইমাকে নিয়ে ঢাকায় চলে যায় জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে।

গতকাল শনিবার রাত দশটার দিকে ঢাকা থেকে হিজলার ভাঙ্গা শশুর বাড়িতে আসেন তাদের ডাকে সাড়া দিয়ে। শশুর নুর মোহাম্মদ মাস্টারের পূর্ব পরিকল্পনা অনুযায়ী বুসরার সাবেক দেবর দিপু সহ একদল সন্ত্রাসী রাত বারটার দিকে মামুনকে হিজলার শশুর নুর মোহাম্মদ মাস্টারের সহযোগীতায় তাদের বাড়ি থেকে অপহরন করে আন্দারমানিক নিজেদের গ্রামে এনে নিজ বাসায় হাত-পা ও চোখ বেধে দিপু, দিপুর মা সুপিয়া বেগম, বোন সিমলা ও নিলিমা মিলে মামুনকে ব্যাপক ভাবে নির্যাতন করার পর এক প্রর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে নিজেরাই আবার হিজলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে পুলিশের কাছে ডাকাত পরিচয় দিয়ে তাদের হাতে তুলে দেয়।

হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে মামুনের স্বাস্থের অবনতি দেখে দ্রæত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হলে পুলিশ নুর মোহাম্মদ মাস্টারের দায়ের করা প্রতরনা মামলায় শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাথীন অবস্থায় মামুনকে আটক করে।

এব্যাপারে কাজির হাট থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান, মামুনের বিরুদ্ধে পরের স্ত্রী ভাগিয়ে নেয়া ও প্রতরনার অভিযোগ এনে বুসরা ইমার পিতা নুর মোহাম্মদ মাস্টার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

ওসি আরো বলেন হাসিব মামুনকে কুপিয়ে জখম করার ঘটনায় এখন পর্যন্ত থানায় কেহ অভিযোগ করে নাই। তবে মামুনের নিকটতম এক আত্বীয় বলেন মামলার প্রস্তুতি চলছে। আগে রোগীকে একটু সুস্থ করে নেই।