শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪৯
শিরোনাম :
হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কুচক্রী মহলের অপপ্রচারের শিকার বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার,অপপ্রচারের প্রতিবাদ মহাপরিচালক সেলিম ফকিরের সুযোগ্য নেতৃত্বে বদলে যাচ্ছে সমবায় খাত, সঞ্চার হচ্ছে নতুন গতি গোপালগঞ্জে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ

সদ্যবিদায়ী ও নবাগত ইউএনও কে ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সংবর্ধনা

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদ্যবিদায়ী ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কে সংবর্ধনা জানিয়েছেন উপজেলা প্রেসক্লাব,ফুলবাড়ী কুড়িগ্রাম।

২৫ এপ্রিল রবিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদলি জনিত কারণে সদ্যবিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানকে বিদায়ী সংবর্ধণা ও শুভেচ্ছা উপহার প্রদান করেন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এরসাথেই নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাসকে ফুলবাড়ীতে স্বাগত জানিয়ে শুভেচ্ছা উপহার প্রদান করেন উপজেলা প্রেসক্লাব।

এসময় জোবেদা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর স্বত্বাধিকারী শিল্পপতি ওয়াহেদ আলী সদ্যবিদায়ী ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

সংবর্ধনা প্রদান কালে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন লিটু, সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা, সিনিয়র সহ-সভাপতি জলিল পারভেজ, সহ-সভাপতি হারুন -অর রশিদ হারুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর ও তানভীর হোসাইন রাজু, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান মাহফুজ, দপ্তর সম্পাদক রতন চন্দ্র সেন, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক হেলাল উদ্দিন, কার্যকরি সদস্য জিয়াউর রহমান ও প্রাথমিক সদস্য বেলাল হোসেন উপস্থিত ছিলেন।