মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:০৮
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি  পিরোজপুরের নাজিরপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে মো. রিয়াজুল ইসলাম হাওলাদার (৪০) নামের এক যুবককে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। রোববার (২৫ এপ্রিল) সকালে স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

রিয়াজুল ইসলাম হাওলাদার উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের গাবতলা গ্রামের মৃত মোজাফফার আলী হাওলাদারের ছেলে।

নির্যাতিতা গৃহবধূর মা বলেন, বিয়ের আগে থেকেই আমার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করতেন ওই ব্যক্তি। ফলে গত একবছর আগে মেয়েকে বিয়ে দেই। কয়েক দিন আগে আমাদের বাড়িতে বেড়াতে আসে মেয়ে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে আমি বিশেষ কাজে পাশের বাড়িতে যাই। এ সুযোগে ঘরে ঢুকে মেয়েকে ধর্ষণ করে রিয়াজুল ইসলাম হাওলাদার। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া দিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুজ্জামান বলেন, এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।