মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:০১
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

পটুয়াখালীতে হাত, পা ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় ৭ মাসের মৃত ভ্রূণ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালী পিটিআই রোডস্থ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনিস্টিটিউট এর মধ্যে ৭ মাস বয়সী ভ্রুণ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনিস্টিউটের প্রধান ফটকের সামনে থেকে ব্যাগভর্তি ভ্রুণটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে এলাকার পুকুরে কয়েকজন গোসল করার সময় টেনিং ইনিস্টিউটের গেটের ভিতরে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। তখন তারা খুলে দেখলে ব্যাগের ভেতর রক্ত দেখে স্থানীয় সাংবাদিক তাজউদ্দিনকে জানায়। তাজউদ্দিন ঘটনাস্থলে যেয়ে ব্যাগের ভেতর কাগজে মোড়া বস্তুটি খুলে ভ্রুণ দেখতে পান এবং জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পটুয়াখালী সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান এসে ব্যাগের মৃত ভ্রুণটি উদ্ধার করেন।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান বলেন, ভ্রুণটি কন্যা সন্তান। হাত, পা ছিন্নবিচ্ছিন্ন হয়ে আছে। ধারণা করা হচ্ছে ভ্রুণটি গতকাল রাতে ব্যাগভর্তি করে উক্ত এলাকায় ফেলে রাখা হয়। ভ্রুণের ময়নাতদন্ত করে এবং অত্র এলাকার সিসি ক্যামেরা ফুটেজ দেখে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।