মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৪০
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

ভোলায় করোনায় ২৪ ঘণ্টায় ২ নারীর মৃত্যু, নতুন শনাক্ত ৩৯

ডেস্ক রিপোর্ট  ভোলায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২ নারীর মৃত্যু হয়েছে। তার দু’জনেই ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ভোলায় জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়ে ২১ জনে।

রোববার সকালে ভোলার সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভোলায় ৯৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ৩৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৩৪ জন ভোলা সদর ও ৫ জন তজুমদ্দিন উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৭৩ জনে দাঁড়িয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ১ হাজার ৬৭৩ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ১৪৯ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় আক্রান্ত ১ হাজার ১২৭ জনের মধ্যে সুস্থ ৭২৫ জন। দৌলতখানে আক্রান্ত ৭৭ জনের মধ্যে সুস্থ ৬০ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ১৬৯ জনের মধ্যে সুস্থ ১২৫ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৬৫ জনের মধ্যে সুস্থ ৪৯ জন, লালমোহনে আক্রান্ত ১১৪ জনের মধ্যে সুস্থ ৯০ জন, চরফ্যাশনে আক্রান্ত ৮৮ জনের মধ্যে সুস্থ ৬৭ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩৩ জনের মধ্যে সুস্থ ৩৩ জন।

আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। করোনা আক্রান্ত হয়ে রোববার সকাল পর্যন্ত আরো ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সবমিলিয়ে বর্তমানে হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে রয়েছে ৩০ জন।

এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে ২১ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১২ হাজার ২৯৮ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।