মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:৩৮
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

ফুলবাড়ীতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি  দেশে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ ও লকডাউনে জন জীবন যখন বিপর্যস্ত। কর্মহীন হয়ে পড়া কৃষক মাঠের পাকা ধান নিয়ে হয়ে পড়েছে অসহায়। টাকার অভাবে ধান কেটে ঘরে তুলতে পারছেন না অনেকেই। যাদের জমি নেই তারা অন্যের জমি বর্গা নিয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে জমিতে ধান লাগিয়ে স্বপ্ন দেখছিলেন খেতে উৎপাদিত ধানের কেনাকাটা করার, কিন্তু ব্লাস্ট রোগে হানায় ভেঙ্গে চুরমার কৃষকের স্বপ্ন দূর থেকে দেখে মনে হয় জমির ধান পেয়েছে কিন্তু খেতে গিয়ে দেখা যায় তার উল্টোটা,ধান আছে ঠিকই তবে ধানের চাল নেই। আসলেই ব্লাস্ট নামক রোগে হানায় পুড়ে গেছে সব ধান।

ঠিক এই মুহূর্তে এই অসহায় কৃষকদের পাশে দাঁড়াচ্ছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। তারা সাধারন অসহায় কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে ছাত্রলীগের বেশকিছু সদস্যসহ কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে।

জননেত্রী শেখ হাসিনার উপহার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ারর এক অসহায় দ্রারিদ্র্য কৃষক ইলিয়াছ আলীর(৪৫) ২৬ শতক জমির ধান কেটে দেয়া হয়। দাসিয়ারছড়া ইউনিটের আহবায়ক জাকির সরকার,যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির অন্যতম সদস্য পারভেজ রুবেল সহ দাসিয়ারছড়া ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ সম্পাদন করেন করে।

সকাল ১১ টা থেকে শুরু করে দুপুর ১ টা পর্যন্ত ওই কৃষকের ২৪ শতাংশ জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেয়া হয়।

কৃষক ইলিয়াস আলী বলেন, টাকার অভাবে আমি শ্রমিক নিতে না পেরে একা একা ধান কাটতে ছিলাম। ছাত্রলীগের ভাইয়েরা এসে আমার সম্পূর্ণ ধান কেটে ঘরে তুলে দিল। ছাত্রলীগের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গতবছরের করোনা মহামারীতে আমরা সাধারন অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছিলাম। এবারও আমরা কৃষকদের পাশে আছি। আজ এই ইলিয়াস চাচার ২৪ শতক জমির ধান কেটে দেয়া হলো। আমাদের এই কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।