ডেক্সরিপোর্ট:রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৮ কিশোর অপরাধীকে ছয়মাসের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব জানায়, মঙ্গলবার (৭ আগস্ট) রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪৮ কিশোরকে আটক করা হয়। এসময় কয়েক জন কিশোরের কাছে থেকে ছুড়ি, ব্লেড উদ্ধার করেছে র্যাব।
আটককৃতের অধিকাংশই ছিনতাই ও মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ প্রমাণিত হওয়ায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম সবাইকে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন। দণ্ড পাওয়া অধিকাংশের বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে। ৪৮ কিশোরের মদদদাতাকে খুঁজে বের করার কথা জানায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।