রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:০৭
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

বরিশাল নগরীর জলাবদ্ধতা নিরসনে নগরীর ৫ টি খাল পরিস্কার পরিচ্ছন্ন কাজের শুভ উদ্বোধন

শামীম আহমেদ  দীর্ঘদিন যাবত বরিশাল নগরীর বুকের উপর দিয়ে বয়ে যাওয়া খালগুলো বে-দখলের কারনে জলাবন্ধতা নিরশনের জন্য উল্লেখ্যযোগ্য পাঁচটি থাল পরিস্কার পরিচ্ছন্নতার মাধ্যমে নতুন করে খালগুলোকে বাঁচিয়ে রাখার কাজের উদ্ধোধন করেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার সহ বিভিন্ন কর্মকর্তা ও জন প্রতিনিধি গণ।

আজ (২৬ এপ্রিল) সোমবার বেলা ১২ টায় নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা সংলগ্ন নবগ্রাম খালের পরিস্কার পরিচ্ছন্না ও খনন কাজের শুভ উদ্বোধন করেন মেয়র বরিশাল সিটি কর্পোরেশন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাাহ ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এসময় দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এখানে আরো উপস্থিত ছিলেন বিসিসি সিইও মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, সহকারী কমিশনার ভূমি সদর নিশাত তামান্না, সহকারী কমিশনার বরিশাল সুব্রত বিশ্বাস দাস, কাউন্সিল বৃন্দ সহ সিটি কর্পোরেশন এর কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বরিশাল নগরীর ৫ টি খাল পরিস্কার পরিচ্ছন্ন ও খনন করা হবে খাল গুলি হলো জেল খাল, সাগরদী খাল, লাকুটিয়া খাল। বরিশালের এক সময়ের প্রবাদ রয়েছে ধান-নদী-খাল এই বরিশাল প্রাচ্যের ভেনিস হিসেবে খ্যাত বরিশাল অসংখ্য নদী খাল দ্বারা বেষ্টিত তবে তা এখন ইতিহাসের পাতায় পাওয়া যায়।

অবৈধ দখলদারদের আগ্রাসন, অপরিকল্পিত নগরায়ন এবং ময়লা-আবর্জনায় পূর্ণ হয়ে খাল গুলি এখন মৃত প্রায়। শুধু জেল খাল নয়, নগরীর মধ্য দিয়ে বয়ে যাওয়া সাগরদী খাল, চাঁদমারী খাল, লাকুটিয়া খাল, নবগ্রাম খাল, ভাটার খাল ও শোভারানীর খালসহ ২২টি খালের অস্তিত্ব খুজে পাওয়া গেলেও তার কার্য ক্ষমতা হারিয়ে গেছে দখলদারদের রাম রাজত্বের কারনে।