বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:৩৭
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

চরফ্যাশনে ইউপি সদস্য’র বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর উত্তোলনের অভিযোগ

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বেড়ি বাধঁ সংলগ্ন উত্তর চর আইচা মৌজায় আদালতের নিষেধাজ্ঞা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ১৪৪/১৪৫ ধারা উপেক্ষা করে ইউপি সদস্য মোঃ আমির হোসেনের বিরুদ্ধে বিরোধীয় ৫৪ শতাংশ জমিতে জোরপ‚র্বক আধাঁ পাকা ঘর উত্তোলন করার অভিযোগ উঠছে।

বিষয়টি শশীভুষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলামকে অবহিত করলে তিনি গত ২৪ এপ্রিল সরজমিনে গিয়ে পরিদর্শন করেন।

মামলা ও ভ‚ক্তভোগী পরিবার সূত্রে জানা যায় উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের উত্তর চর আইচা মৌজায়, এস.এ খতিয়ান নং-১৩৬, ডিয়ারা খতিয়ান নং-৪৫৩,দাগ নং-৪৩৫০ ও ৪৩৫১ দাগে ৫৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।

উক্ত জমি নিয়ে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের উত্তর চর আইচা মৌজার মোঃ কাশেম গং মোঃ আমির হোসেনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধীয় জমি নিয়ে মোঃ কাশেম গং গত বছরের ৩ জুন চরফ্যাশন সিনিয়র সহকারী জজ আদালতে ১৯৩/২০ নং মামলা দায়ের করেন। ঐ মামলায় আদালত শান্তি শৃঙ্খলা বজায় বাখার জন্য উল্লেখিত জমির উপর নিষেধাজ্ঞা জারী করে। এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এমপি ১০৮/২০ মামলা দায়ের করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উক্ত জমিতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪/১৪৫ ধারার আদেশ দেন।

গত বছরের ৭ জুন নিষেধাজ্ঞা জারীকৃত জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জণ্য উভয় পক্ষকে স্ব স্ব অবস্থানে থাকার জন্য আদালতের নিষেধাজ্ঞার নোটিশ প্রদান করেন।

বাদী পক্ষ মোঃ কাশেম জানান, উক্ত আদালতের নিষেধাজ্ঞা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ১৪৪/১৪৫ ধারা অমান্য করে আইনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে গত ২২ এপ্রিল সকাল থেকে বিবাদী ইউপি সদস্য, ভ‚মিদস্যু মোঃ আমির হোসেন একদল ভারাটে সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্র সাজে সজ্জিত হয়ে জোরপ‚র্বক ঐ জমিতে ঘর উত্তোলেন করছেন।

জোর পূর্বক ঘর উত্তোলনের বিষয়টি শশীভূষণ থানার ওসি মোঃ রফিকুল ইসলামকে জানাই। ওসি মোঃ রফিকুল ইসলাম গত ২৪ এপ্রিল সরজমিনে গিয়ে পরিদর্শন করেন। তিনি কিছু না বলে চলে আসেন। এ রির্পোট লেখা পযর্ন্ত বিরোধীয় জমিতে বিবাদী মোঃ আমির হোসেন ঘর উত্তোলন করছেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে বাদী পক্ষ মোঃ কাশেম জানান, আমরা অসহায় হওয়ায় ঔই প্রভাবশালী সরকার দলীয় ইউপি সদস্য, ভ‚মিদস্যু মোঃ আমির হোসেন আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধীয় জমিতে জোর পূর্বক ঘর উত্তোলন করছেন। বিবাদী মোঃ আমির হোসেন অন্যের জমি দখল করা তার নেশা ও পেশা। সরকার দলীয় লোক বলে থানা পুলিশ কাউকে সে তোয়াক্কা করেনা।
তিনি আরো জানান, বিবাদী এমনকি আমাদেরকে মামলা তুলে নেয়ার হুমকী দিচ্ছে। মামলা তুলে না নিলে প্রানে মেরে ফেলার হুমকী-ধামকি দেন। এ ছাড়াও এলাকা ছাড়া করা সহ আমাদেরকে নারী নির্যাতনসহ বিভিন্ন মামলায় জড়ানোর হুমকী দেয়। তার হুমকীর মুখে আমাদের পরিবারের সকল সদস্যদের নিয়ে প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হয় ।

ঐ প্রভাবশালী ভ‚মিদস্যুর কবল থেকে রক্ষা পেতে তাকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের উর্দ্ধোতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন ভূক্তভোগী পরিবারগুলো।

অভিযোগ প্রসংগে ইউপি সদস্য আমির হোসেন জমাদার বলেন- আমরা ওই জমিতে দীর্ঘদিন বসবাস করছি। পুরাতন ঘর ভেঙ্গে নতুন ঘর করতেছি। তারা আমার রাজনৈতিক প্রতিপক্ষ তাদের জমি তাদের দখলে থাকা সত্তেও একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানী করছে।

এ বিষয়ে শশীভূষণ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, বাদী পক্ষের অভিযোগের ভিত্তিতে গত ২৪ এপ্রিল ঘটনাস্থল পরিদর্শন করেছি। দেখলাম পুরাতন একটি ঘর ভেঙ্গে নতুন একটি আধাঁ পাকা ঘর উত্তোলন করছেন। মানবিক কারণে কাজ বন্ধ করিনী। তবে এই জমি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা আছে বলে আমার জানা নাই। তবে দু পক্ষে মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।