বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২৬
শিরোনাম :
রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

ভারতে করোনা মোকাবেলায় মাঠে নেমেছে সেনাবাহিনী

অনলাইন ডেস্ক  ভারতে করোনা মহামারি পুরো দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। চরম বিপর্যয় ঠেকাতে দেশটির হাসপাতালগুলোতে সেনবাহিনীর সদস্যদের সাহায্য করতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সেনাবাহিনীর জন্য মজুত করা অক্সিজেন হাসপাতালগুলোতে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্য, জার্মানি এবং যুক্তরাষ্ট্র থেকে জরুরি চিকিৎসা উপকরণ পাঠানো হয়েছে। খবর-টাইমস অব ইন্ডিয়া।

সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়ান। বৈঠকের পরেই সেনাবাহিনীর প্রতি বিপিন রাওয়াত এই নির্দেশনা দেন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, গত দুই বছরে সশস্ত্র বাহিনী থেকে অবসর নেওয়া স চিকিৎসককে কাজে ফেরানো হচ্ছে। তাদের বাড়ির কাছে থাকা কোভিড সেন্টারে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সেনা থেকে অবসর নেওয়া নার্সিং স্টাফদেরও করোনা যুদ্ধে মোতায়েন করা হবে বলে জানিয়েছেন সিডিএস রাওয়াত।

জেনারেল বিপিন রাওয়াত প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, অবসরপ্রাপ্ত অন্য মেডিকেল স্টাফদের জরুরি হেল্পলাইনের মাধ্যমে পরিষেবা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে৷ সেনাবাহিনীর চিকিৎসা ব্যবস্থাকে সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে৷

বৈঠকে কমান্ড সদর দপ্তর, কোর সদর দপ্তর, বিভাগীয় সদর দপ্তর এবং ভারতীয় নৌবাহিনী এবং বিমানবাহিনীর সদর দপ্তরে কর্মরত মেডিকেল অফিসারকে হাসপাতালে কোভিড মোকাবেলার জন্য নিযুক্ত করা হবে। হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে নার্সিং কর্মীদেরও প্রচুর সংখ্যায় নিয়োগের কথা বলা হয়েছে।