বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:২৭
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

বাঁশখালীতে নিহত শ্রমিক পরিবার পাবেন ২ লাখ ও আহতরা ৫০ হাজার টাকা

ডেস্ক রিপোর্ট  চট্টগ্রামের বাঁশখালীর নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় নিহত ৭ জন শ্রমিকের প্রত্যেক পরিবারকে দুই লাখ এবং আহত ১৫ শ্রমিকের চিকিৎসার জন্য প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে এই সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। সোমবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে প্রতিমন্ত্রী এ সহায়তার ঘোষণা দেন।

বাঁশখালীর ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক উল্লেখ করে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘একটি শ্রমজীবী পরিবারের কর্মক্ষম ব্যক্তিটির মৃত্যু হলে সে পরিবারটি অসহায় হয়ে পড়ে। সে অসহায় শ্রমিক পরিবারকে শ্রম মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ তহবিল থেকে সহযোগিতার সুযোগ রয়েছে।’

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী গঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে কর্মস্থলে দুর্ঘটনায় কোনো শ্রমিক নিহত হলে নিহত শ্রমিকের পরিবারকে সর্বোচ্চ ২ লাখ পর্যন্ত এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তার বিধান রয়েছে।

গত ১৭ এপ্রিল বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় শিল্প গ্রুপ এস আলম এবং চীনা প্রতিষ্ঠান সেফকো থ্রি পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এর অর্থায়নে এসএস পাওয়ার প্ল্যান্ট নামে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৭ জন শ্রমিক নিহত এবং ১৫ জন আহত হন। বাসস