শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ নেই, মেডিকেল টিম গঠন

ডেস্ক রিপোর্ট  করোনা আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ফুসফুসে কোনো সংক্রমণ নেই। তার চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল টিম গঠন করেছে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এ সব তথ্য জানান। জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। তার ফুসফুসে কোনো সংক্রমণ নেই। মেডিকেল টিমের পরামর্শক্রমে তাকে বাসায় আনা হবে দ্বিতীয় দফায় করোনা শনাক্ত হলে চেয়ারপারসন খালেদা জিয়াকে মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

শারীরিক অবস্থা বিবেচনায় তাকে আরও ২ থেকে ৩ দিন হাসপাতালে থাকতে হবে। গত ১১ এপ্রিল খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানায় স্বাস্থ্য অধিদফতর। পরে ১৫ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়। তখন তার ব্যক্তিগত চিকিৎসকরা জানান, সিটি স্ক্যানের রিপোর্ট ভালো।