বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট ম্যানেজার (বানিজ্য) আব্দুল আলিম জানান, আবহাওয়া স্বাভাবিক হওয়াতে পদ্মায় ঢেউ কমেছে। তাই বৃহস্পতিবার সকাল থেকে ফেরি চলাচল শুরু করা হয়। তবে বর্তমানে ১৮ টি ফেরির মধ্যে রো রো ও কে-টাইপ সহ ৬ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে স্রোতের তীব্রতা আরো ক্ষীণ হলে টানা সহ অন্যায় অন্যান্য ফেরি গুলোর চলাচল শুরু করবে।
তিনি আরো জানান, মঙ্গলবার রাত থেকেই পদ্মায় প্রচন্ড ঢেউ ও তীব্র স্রোতের কারনে ফেরী পারাপার ব্যহত হচ্ছে। এছাড়া তীব্র ঢেউয়ের কারনে ২, ৩, ৪ নম্বর ফেরিঘাটের পল্টুন নির্দিষ্ট স্থান থেকে সরে গিয়েছে। এতে বুধবার সকাল দিকে ৪ টি ফেরী চলাচল করলেও দুপুর থেকে ফেরী চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ , শিমুলিয়া ঘাট এলাকায় বর্তমানে ৮ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে।