বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১৯
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

করোনা মহামারীতে ৩০ টি অসহায় পরিবারকে এক সপ্তাহের খাদ্য সহয়তা দিলো ‘সিআরসি’ বশেমুরবিপ্রবি শাখা

মো:শিমুল;(বশেমুরবিপ্রবি) গোপালগঞ্জ  করোনা মহামারীর কারনে সারা পৃথিবী এখন অসহায়।করোনার ভয়াবহতার ধ্বংসযজ্ঞ পৃথিবীতে এখন চিরচেনা রূপ।করোনা মহামরী থেকে রক্ষা পাওয়া যেনো পুরো পৃথিবীর একটা চ্যালেঞ্জ। আর এটার কার্যকরী একটা উপায় হলো লকডাউ। অন্যন্যা দেশের ন্যায় বাংলাদেশেরও চলছে লকডাউন, এতে কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে খেটে খাওয়া মানুষগুলো। আর এ সমস্ত মানুষের পাশে দাড়িয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সিআরসি’ সংগঠনের এক ঝাঁক শিক্ষার্থী। শুক্রবার (৩০ এপ্রিল) গোপালগঞ্জ শহরের অসহায় ৩০ টি পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করে।

কাম ফর রোড চায়িল্ড (সিআরসি) সংগঠনের শিক্ষার্থীরা ঈদকে সামনে রেখে করোনা মহামারীর চলমান লকডাউনে অসহায় পরিবারকে এক সপ্তাহের খাদ্য সামগ্রী সহায়তা করছে,যাতে তাদের কষ্টটা কিছুটা লাঘব হয়।

এ বিষয়ে জানতে চাইলে, ‘সিআরসি’বশেমুরবিপ্রবি শাখার সভাপতি মো:মাকসুর রহমান বলেন; লকডাউনে খেটে খাওয়া মানুষগুলো খুব কষ্টে দিনযাপন করছে,তাদের এই কষ্টটা কিছুটা প্রশমিত করার জন্যই এই ব্যবস্থা। তিনি আরো বলেন,এই সঙ্কটময় মুহূর্তে আর্থিকভাবে সচ্ছল এমন শ্রেনীকে অসহায় মানুষের পাশে দাড়ানোর আহ্বান করেছেন।

প্রসঙ্গত, ‘কাম ফর রোড চাইল্ড’ নামক পথশিশু বিষয়ক সংগঠনটি প্রতিবছর রমজানে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করে থাকে। এ বছর করোনা মহামারি এবং সারাদেশে চলমান লকডাউনের কারণে ইফতারিতে এক বেলা আহারের পরিবর্তে তারা মানবেতর জীবনযাপন করতে থাকা নিম্ন আয়ের পরিবারের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছে।

“থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশুমুক্ত” স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। শিশুদের নিয়ে কাজ করার পাশাপাশি সংগঠনটি শীতার্থদের সহযোগিতা, পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ, সুবিধাবঞ্চিতদের আর্থিক সাহায্য প্রদান, প্রতি ঈদে নতুন পোশাক বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদসহ নানা ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবীমূলক কাজ করে থাকে।