ডেস্ক রিপোর্ট অতিরিক্ত ডিআইজি,পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন কুষ্টিয়ার এসপি খাইরুল আলম।
রবিবার (২ মে) বাংলাদেশ পুলিশে অতিরিক্ত ডিআইজি ৭, পুলিশ সুপার ৬৩ ও অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ১০৫ জন কর্মকর্তাকে পদন্নোতি দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস ২ মে/২১ এ আদেশে স্বাক্ষর করেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।
এসপি খাইরুল আলমের ব্যাক্তিগত ফেসবুক পেজে পদোন্নতি প্রাপ্ত সকল কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।