বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১৯
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

স্পিড বোর্ড দুর্ঘটনায় নলছিটির আওয়ামী লীগ নেতা নাসিরের মর্মান্তিক মূত্যু

ইমাম বিমান,ঝালকাঠি  মাওয়া ঘাটে ঘটে যাওয়া স্পিড বোর্ড দুর্ঘটনায় ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের নাসির সিকদার নামে এক আওয়ামীলীগ নেতার মর্মান্তিক মূত্যু হয়েছে।

এ বিষয় মোল্লারহাট ইউপি চেয়ারম্যান মোহম্মদ কবির হোসেন জানান, রমজান উপলক্ষ্যে এস এম নাসির উদ্দিন সিকদার ঢাকা থেকে গ্রামের বাড়ির লোকজনের সাথে দেখা করতে আসতে ছিলেন। মাওয়া ঘাট থেকে স্পিড বোর্ডে নদী পাড় হয়ে আসার সময় বালুবাহী জাহাজের সাথে ধাক্কা লেগে নৌ দুর্ঘটনা ঘটলে ঘটনা স্থলেই তিনি মৃত্যু বরণ করেন।

তার মরদেহ গ্রামের বাড়িতে আনার জন্য পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান মোহম্মদ সিরাজুল ইসলাম সেলিম সহ মাওয়া ঘাটে যাচ্ছেন। মৃত এস এম নাসির উদ্দিন সিকদার মোল্লারহাট ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের আবদুল কুদ্দুস সিকদার’র ছেলে।

তার মৃত্যুতে ঝালকাঠি-২ আসনের সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান, মোল্লারহাট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন হাওলাদার, নাচনমহল ইউনিয়নের চেয়ারম্যান মোহম্মদ সিরাজুল ইসলাম সেলিম, মোল্লারহাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী একেএম মাহবুবুর সেন্টুসহ বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।