শনিবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:১৭
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

ঈদে বাড়ি ফেরা মানুষের জন্য বরিশালের মেয়রের ফ্রি বাস সার্ভিস

ডেক্সরিপোর্ট:ঈদে বাড়ি ফেরা মানুষের যাত্রা নির্ঝঞ্ঝাট নির্বিঘ্ন করতে যাত্রীদের জন্য প্রথমবারের মতো ফ্রি বাস সার্ভিস চালু করেছেন বরিশাল সিটি করপোরেশন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত থেকে চালু হওয়া এই কার্যক্রমের আওতায় চলাচলরত বাসগুলো সড়কে থেকে পর্যবেক্ষণ করছেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তার সিটি করপোরেশনের কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তারাও বিষয়টি মনিটরিং করছেন।

সিটি করপোরেশন জানিয়েছে, গতকাল মধ্যরাত থেকে ২০টির মতো বাস বরিশাল নদী বন্দর এলাকা থেকে যাত্রীদের রূপাতলী ও নতুল্লাবাদ বাস টার্মিনালে পৌঁছে দিচ্ছে। ফ্রি বাসে লঞ্চঘাট থেকে বরিশাল শহরে আসা যাত্রীরা পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে সড়কপথে যাচ্ছেন। শুক্রবার থেকে এই বাসের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।

এদিকে সিটি মেয়রের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা।