বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:১২
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

ডেক্সরিপোর্ট:ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় যানবাহনের অতিরিক্ত চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ ৪০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শুক্রবার (০৯ আগস্ট) সকাল থেকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে মির্জাপুর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার (০৮ আগস্ট) রাত থেকে অতিরিক্ত বৃষ্টি ও কয়েকটি গাড়ি বিকল হয়ে পড়ায় এ যানজট তৈরি হয়। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ বাড়ায় যানজট তীব্র আকার ধারণ করে। ঘণ্টার পর ঘণ্টা বাসে আটকা পড়ে অসহনীয় দুর্ভোগে ঘরমুখো মানুষ।

এদিকে, উত্তরবঙ্গগামী যানবাহনের অতিরিক্ত চাপ এবং সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় ও নলকা সেতুতে গাড়ি স্বাভাবিক গতিতে চলতে না পারায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় আবারও বন্ধ (সকাল ১১টা ৪৮ মিনিট থেকে) রাখা হয়েছে। এর আগে শুক্রবার (৯ আগস্ট) সকাল ১১টা থেকে প্রথম দফায় ১০ মিনিট টোল আদায় বন্ধ রাখা হয়।

দু’দফা টোল আদায় বন্ধের কারণে সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতুর পূর্বপ্রান্ত থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে বেশ ভোগান্তিতে পড়েছে ঘরমুখো মানুষ। বিশেষ করে নারী-শিশুরা পড়েছে ভীষণ বেকায়দায়।

রাত থেকে বৃষ্টি ও মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন বিকল হওয়ার কারণে এ যানজটের সৃষ্টি হয়। তবে মহাসড়কে দায়িত্বরত পুলিশ যানজট নিরসনে কাজ করে যাচ্ছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, সিরাজগঞ্জের নলকা সেতুতে গাড়ির টানতে না পারায় টাঙ্গাইল অংশে যানজটের সৃষ্টি হলে বঙ্গবন্ধু সেতুতে দীর্ঘ লাইন হয়ে যায়। এজন্য সেতুর পর থেকে চাপ কমাতে শুক্রবার ১১টা ৪৮ মিনিটে টোল আদায় বন্ধ রাখা হয়। এদিকে এর আগেও সকাল ১১টা থেকে ১০ মিনিট টোল আদায় বন্ধ রাখা হয়।