রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

রাজধানীতে আক্রান্ত ৯৫ শতাংশের শরীরে আফ্রিকান ভ্যারিয়েন্ট

ডেস্ক রিপোর্ট  রাজধানী ঢাকায় প্রায় ৯৫ ভাগ করোনা রোগীর শরীরে রয়েছে আফ্রিকান ভ্যারিয়েন্ট। মার্চের তৃতীয় সপ্তাহ থেকে এটি দেখা দেয়। আগে করোনা রোগীদের শরীরে ইউকে ভ্যারিয়েন্ট দেখা গেলেও এটি এখন আর দেখা যায় না। এখন আর করোনা রোগীদের শরীরে অন্য ভ্যারিয়েন্ট নেই। প্রায় ৭০০ করোনা রোগীকে পরীক্ষা করে এ তথ্য নিশ্চিত করেছে আইসিডিডিআরবি।

শনিবার (৮ মে) পর্যন্ত রাজধানীতে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি। প্রতি সপ্তাহে ভ্যারিয়েন্ট পরীক্ষা করা হয়। তবে রোগী অনুযায়ী এই পরীক্ষা খুবই অপর্যাপ্ত।

আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভাইরোলজি ল্যাবের প্রধান ড. মোস্তাফিজুর রহমান বলেন, ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। সব ভ্যারিয়েন্ট প্রায় একই রকম। স্বাস্থ্যবিধি মেনে চললে কোনো ভ্যারিয়েন্টই ঝুঁকিপূর্ণ নয়। এর জন্য সব সময় মাস্ক পরিধান করতে হবে।