বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:১৬
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

রাজাপুরে গাছ থেকে পরে শ্রমিকের মৃত্যু

আজমীর হোসেন তালুকদার, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে গাছ থেকে পরে মাহাবুব হোসেন ফরাজী (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৬টায় উপজেলার সাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে।

মাহাবুব হোসেন ফরাজী উপজেলার চর কেওতা গ্রামের মৃত. আঃ জলিল এর ছেলে ও ৫ সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সাকরাইল এলাকার এ্যাড. আব্দুল আলিম এর মেহগনি গাছ ক্রয় করে মাহাবুব ফরাজী গাছের উপরে উঠে ডালপালা কাটতে ছিলো এমতাবস্থায় পা পিছলে গিয়ে নিচে পরে যায়।

স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোসনা করেন।

রাজাপুর থানার এসআই (সেকেন্ট অফিসার) শাহজাদা জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।