সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:০৫
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডেক্সরিপোর্ট:গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে।

শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাকুড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের বিলু মুন্সির ছেলে থ্রি-হুইলারচালক বাবু মুন্সি (৩৫) এবং একই গ্রামের নুরু মুন্সির ছেলে শহিদুল মুন্সি (৩৪)।

গোপালগঞ্জ সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, রাস্তার ওপর দুমড়ে-মুচড়ে পড়ে ছিল থ্রি-হুইলার। রাত হওয়ায় দুর্ঘটনাটি কীভাবে হয়েছে তা কেউ বলতে পারেনি। সড়কে ওই থ্রি-হুইলারটি পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে দেখা দেয় যানজট।

এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। এরপর দুর্ঘটনাস্থল থেকে শহিদুল মুন্সির লাশ উদ্ধার করে এবং বাবু মুন্সিকে মারাত্নক আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।