বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:০২
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

ডেঙ্গু মশা নিধনে কুড়িগ্রাম জেলা পুলিশের নানা উদ্যোগ

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: ডেঙ্গু মশা নিধনে কুড়িগ্রাম জেলা পুলিশ নানান উদ্যোগ নিয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে সচেতনতা মুলক বক্তৃতা প্রচার, লিফলেট বিতরণ ছাড়াও স্কুল, কলেজ, মাদ্রাসা, হাট-বাজার ও পাড়া মহল্লায় যেখানেই জনতার সমাবেশ সেখানেই চালানো হচ্ছে সচেতনতা মুলক প্রচারণা।

আজ ১০ আগস্ট শনিবার সকালে পুলিশ লাইন থেকে মশা নিধন কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান। পুলিশ লাইনে মশক নিধন করে শহরে একটি সুসজ্জিত র‌্যালী বের হয়। মাইকে প্রচারণা, পথচারী ও দোকানঘর গুলোতে লিফলেট বিতরণ করার মনোরম দৃশ্য অন্যদিকে ফকার দিয়ে নিধন সবার নজরকারে।

র‌্যালী শেষে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্টিত হয়। ডেঙ্গু মশা নিধনে সবার সহযোগীতা চেয়ে আলোচনা করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, প্রেসক্লাব সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সম্পাদক খ,ম, আতাউর রহমান বিপ্লব, জেলা ছাত্রলীগ সভাপতি রাকিব, সাধারণ সম্পাদক রনি ও সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান প্রমুখ।

সকল শ্রেণী পেশার আম জনতার প্রতি আহবান জানিয়ে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, জনসাধারনের প্রতি অনুরোধ সবাই ডেঙ্গু মশা নিধনে এগিয়ে আসুন। প্রত্যেকের বাসা বাড়ীর আংগিনা, ছাদ ও ফুলের টপ শুকনা রাখুন। প্রতিনিয়ত খেয়াল রাখবেন যেনো পানি জমতে না পারে। কারো এলাকায় মশার উপদ্রব বাড়লে পুলিশকে অবহিত করুন। আমরা সকলের সহযোগীতা কামনা করছি। মশার উপদ্রব শেষ না পযন্ত পুলিশের অভিযান চলবে।