ডেক্সরিপোর্ট:বরগুনার আমতলী পৌরসভার কেন্দ্রীয় দুর্গা মন্দির স্টলের একটি স্বর্ণের দোকানের সাটার ভেঙ্গে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার গভীর রাতে শহরের কেন্দ্রীয় দুর্গা মন্দির স্টলের জয় প্রকাশ গিনি হাউজে এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে,প্রতিদিনের মতো শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান জয় প্রকাশ গিনি হাউজের দোকান মালিক ঝন্টু কর্মকার, তার ছেলে জয় প্রকাশ কর্মকার ও কারিগর দেবাষিস।
শনিবার সকালে ঝন্টু কর্মকার দোকানে এসে সার্টারের কয়রা ভাঙা দেখে পুলিশে খবর দেন।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার জানান, ধারণা করছি মালিক ও কর্মচারিরা দোকান বন্ধ করে চলে গেলে গভীর রাতে অজ্ঞাত চোরচক্র দোকানের সামনের সাটারের কয়রা ভেঙ্গে দোকানে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটিয়েছে।
কি পরিমান মালামাল চুরি হলো জানতে চাইলে দোকানের মালিক ঝন্টু কর্মকারের বরাত দিয়ে তিনি বলেন, দোকানের স্টিলের আলমিরা ভেঙ্গে ৫ ভরি স্বর্ণ, ৩ কেজি রৌপ্য ও নগদ ২০ হাজার টাকা নিয়ে গেছে চোর। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।