ডেক্সরিপোর্ট:সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আজ ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ আগস্ট) সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত এ নামাজে মাওলানা মহব্বত আলী ইমামতি করেন।জামায়াতে বাউখোলা, সাতানি, ভাদড়া, নলতা, খুলনার ডুমুরিয়া ও পাইকগাছাসহ ৮ গ্রামের শতাধিক মানুষ নামাজ আদায় করেন।
সকাল ৯টায় পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আবদুল গনি।
এছাড়া পটুয়াখালী সদর, নিশানবাড়িয়া, দুমকী, বাউফলের মদনপুরা, বগা, জৌতা, শাবুপুরা, ঝিলনা, কাছিপাড়া, গলাচিপা উপজেলার ডাউকা, কলাপাড়া উপজেলার ছয়টি গ্রামসহ বেশকিছু এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে পশু কোরবানি করেন তারা।
স্থানীয় বাসিন্দা সাইফুল জানান, ঈদের নামাজ আদায় করার পরে অন্যরকম ভালো লাগছে।
বদরপুর দরবার শরীফ জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল গনি জানান, প্রতিবারের মতো এবারও তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ও নামাজ শেষে পশু কোরবানি দিয়েছেন।
সৌদি আরবের সাথে মিল রেখে প্রতিবছর ঈদ পালন করেন বাংলাদেশের বেশকিছু এলাকার মানুষ।