বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:২৩
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

শিলিগুড়িতে জঙ্গল ছেড়ে বাড়িতে চিতাবাঘ

অনলাইন ডেস্ক  ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে জঙ্গল ছেড়ে লোকালয়ে বন্যপ্রাণী ঢুকে পড়ে মাঝে মধ্যেই। তবে সোমবার সাতসকালে যে দৃশ্য দেখা গেল, তা অনেকে কল্পনাও করতে পারেননি।

আনন্দবাজার পত্রিকা জানায়, মহানন্দা জঙ্গল থেকে শিলিগুড়ির সমরনগর এলাকার একটি বাড়িতে ঢুকে পড়েই চিতাবাঘটি এক বাসিন্দার ওপর হামলা চালায়।

এর পর সেটি আরও এক বাসিন্দার বাড়িতে ঢুকে পড়ে। তার আক্রমণের জখম হন এক নারী। এর পর চিতাবাঘটি অন্য একটা বাড়িতে ঢুকে সিঁড়িতে আশ্রয় নেয়।

ওই বাড়িটির বাসিন্দারা গেট আটকে চিতাটিকে বাড়িতেই বন্দি করে রাখেন। খবর পেয়ে বন্যপ্রাণ বিভাগের কর্মীরা ঘণ্টা তিনেকের চেষ্টায় তিনটি গুলি ছুড়ে কাবু করেন চিতাবাঘটিকে।