শনিবার, ৯ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:৫১
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

জেরুজালেমে নতুন প্রশাসক চান এরদোগান

অনলাইন ডেস্ক  ফিলিস্তিনের পবিত্র নগরী জেরুজালেমে নতুন প্রশাসক চান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

আঙ্কারায় সোমবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। খবর আনাদোলুর।

এরদোগান বলেন, জেরুজালেমের মতো মুসলিমদের পবিত্র নগরীর দায়িত্ব ইসরাইলের মতো সন্ত্রাসী রাষ্ট্রের হাতে থাকতে পারে না।ইহুদিবাদীদের হাত থেকে জেরুজালেমের কর্তৃত্ব আমরা ফিলিস্তিনিদের হাতে দিতে চাই। এ ব্যাপারে আমরা কূটনীতিক ও সামরিক উভয়ভাবেই ফিলিস্তিনকে সহায়তা করতে প্রস্তুত।

তিনি বলেন, মুসলিমদের পবিত্রতম মসজিদে হামলাকারী এবং নিরপরাধ নারী-শিশুসহ ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর বোমা হামলাকারী ইহুদিবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল এ প্রাচীন নগরীর কর্তৃত্ব করতে পারে না।

অসহায় ফিলিস্তিনিদের কোনো যুদ্ধবিমান নেই, ইসরাইল কেন গাজায় যুদ্ধবিমান দিয়ে আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে?

এ সময় তিনি সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের পতাকা উত্তোলনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অস্ট্রিয়ার। এরদোগান বলেন, অস্ট্রিয়ার আচরণ দেখে মনে হচ্ছে— তারা ফিলিস্তিনে অসহায় মুসলিমদের ওপর ইসরাইলের গণহত্যার অপেক্ষায় আছে।

দখলদার ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি করায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও কড়া সমালোচনা করেন এরদোগান।