বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:২৩
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

‘জরুরি কথা আছে’ বলে আম বাগানে নিয়ে কিশোরীকে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট  নাটোরের বড়াইগ্রামে প্রেমের ফাঁদে ফেলে ‘জরুরি কথা আছে’ বলে ডেকে কিশোরীকে (১৩) ধর্ষণ রিপন আহম্মেদ নামে এক তরুণ। তাকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতার রিপন উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের রোলভা গ্রামের ছরোউদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, রিপন ছোটবেলা থেকেই শ্রীরামপুর গ্রামে তার মামা রমজান আলীর বাড়িতে থাকে। সম্প্রতি সে পাশের সরিষাহাট গ্রামের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। গত ২৮ এপ্রিল সন্ধ্যায় তাকে কিশোরীর বাড়ি সংলগ্ন একটি আমবাগানে জরুরি কথা আছে জানিয়ে দেখা করতে বলে।

এ সময় ওই কিশোরী সেখানে গেলে রিপন তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় মঙ্গলবার থানায় মামলা হলে পুলিশ অভিযুক্ত রিপনকে গ্রেফতার করেছে।

বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।