বৃহস্পতিবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:০০
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

কুড়িগ্রামে ৪০০ বন্যার্ত পরিবারের মাঝে প্রবাসী সংগঠন (প্রবা)’র ত্রান বিতরণ

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: প্রবাসে থেকেও জন্মভূমির প্রিয় দেশের মাটি ও মানুষদের ভোলেনি তারা। কুড়িগ্রামের বন্যা কবলিত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে এসএসসি ’৯০ ব্যাচের প্রবাসী বাংলাদেশীদের সংগঠন (প্রবা)।

শনিবার (১০ আগষ্ট) দুপুরে উলিপুর উপজেলার বজরা ইউনিয়ন পরিষদ চত্বরে ৪০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা ও বিনামুল্যে জরুরী চিকিৎসাসেবা সহ ঔষধ দিয়েছে সংগঠনটি। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- বজরা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম আনীন, প্রবা’র মহাসচিব আসাদুল হক, পরিচালক সোহরাব মোল্লা, কামরুল হাসান জুয়েল, মাহফুজার রহমান বুলেট, রাজিয়া সুলতানা লাকী, শাহানুর আলম ও বিপ্লব সাহা।

ত্রাণ সহায়তা হিসেবে দেয়া হয় ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, লবণ ১ প্যাকেট, সেমাই ১ প্যাকেট, তেল ১ লিটার, আলু ২ কেজি। এসময় উলিপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় বন্যার্তদের বিনামুল্যে চিকিৎসাসেবা সহ ঔষধ বিতরণ করা হয়।