শনিবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ৩:৫৭
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভোলায় ৮০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলা সদর পৌর এলাকায় ৮০ পিস ইয়াবা সহ মো. জাহিদুল ইসলাম ওরফে হোসেন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।

মঙ্গলবার (১৮ মে) দুপুর পৌনে ২ টার দিকে ভোলা পৌর ৫ নং ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত মো. জাহিদুল ইসলাম ওরফে হোসেন ভোলা পৌরসভা ৫ নং ওয়ার্ডের চরনোয়াবাদ এলাকার মোঃ দুলাল বেপারির ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুর পৌনে ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শ (এসআই) (নিঃ) মোঃ আসাদুজ্জামান খান ও সংগীয় অফিসার ও ফোর্স নিয়ে ভোলা পৌরসভা ৫নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো. জাহিদুল ইসলাম ওরফে হোসেন নামে এক ব্যাক্তিকে ৮০পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়েছে।
আটককৃত মো. জাহিদুল ইসলাম ওরফে হোসেনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।