বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:১৫
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি ও দোষীদের বিচারের দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার জিরো পয়েন্টে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কক্ষে আটক রেখে কর্মকর্তাদের নির্যাতন অতঃপর মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে ফুলবাড়ী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে উভয় প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীগণ অংশ গ্রহন করেন ।

অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা বক্তব্য রাখেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যকালে বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন। এছাড়াও ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা এবং দোষীদের শাস্তির দাবি জানান।