শনিবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ১২:২০
শিরোনাম :
কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে

বরিশালে ভিজিডি কার্ড নিয়ে দ্বন্দ্বে চাচা ও চাচাতো ভাইদের হামলায় যুবক নিহত

শামীম আহমেদ  বরিশালের গৌরনদী উপজেলায় দুস্থদের খাদ্য সহায়তা কর্মসূচির (ভিজিডি) কার্ড নিয়ে দ্বন্দ্বের জের ধরে চাচা ও চাচাতো ভাইদের হামলায় রামিন মৃধা (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ বুধবার (১৮ মে) সকালে এ ঘটনায় নিহত রামিন মৃধার স্ত্রী রুমা বেগম বাদী হয়ে গৌরনদী মডেল থানায় হত্যা মামলা করেছেন। মামলার পর অভিযান চালিয়ে নিহত রামিন মৃধার চাচাতো ভাই তোফাজ্জেল মৃধাকে পুলিশ গ্রেপ্তার করেছে। নিহত রামিন মৃধা খাঞ্জাপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের কমলাপুর গ্রামের সান্টু মৃধার ছেলে।

আসামিরা হলেন, নিহত রামিন মৃধার চাচা মিন্টু মৃধা (৪৫), চাচাতো ভাই রাহাত ওরফে তুহিন মৃধা ও তোফাজ্জেল মৃধা (১৯)। নিহত রামিন মৃধা ও তার চাচার বাড়ি একই গ্রামে পাশাপাশি ।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, রামিন মৃধা বাবা সান্টু মৃধা দেশের বাইরে থাকেন। তিনি সংসারের তেমন একটা খোজখবর নেন না। তাদের পাশের বাড়িতে থাকেন রামিন মৃধার চাচা মিন্টু মৃধা, চাচাতো ভাই রাহাত মৃধা ও তোফাজ্জেল মৃধা। তাদের আর্থিক অবস্থাও খুব একটা ভাল না। এ কারনে খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের ৯নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. মন্টু হাওলাদার সম্প্রতি ওই দুই পরিবারকে দুস্থ’দের খাদ্য সহায়তা কর্মসূচির (ভিজিডি) একটি কার্ড দেন। কথা ছিল ওই কার্ড দিয়ে একবার চাল তুলবেন মিন্টু মৃধা। এরপরের বার চাল তুলবেন রামিন মৃধার পরিবার। কিন্ত কয়েকদিন আগে মিন্টু মৃধা চাল উত্তোলন করে খাদ্য সহায়তা কর্মসূচির (ভিজিডি) কার্ডটি তার কাছে রেখে দেন। মঙ্গলবার বেলা ১১ টার দিকে কার্ড চাইতে গেলে মিন্টু মৃধা ও তার ভাতিজা রামিন মৃধার মধ্যে ঝগড়া বেধে যায়। একপর্যায়ে চাচা মিন্টু মৃধা ও চাচাতো ভাই রাহাত ও তোফাজ্জেল মিলে লাঠিসোটা এবং ধারালো অস্ত্র দিয়ে রামিন মৃধাকে আঘাত করেন। এতে গুরুতর আহত হন রামিন মৃধা । আশঙ্কাজনত অবস্থা রামিন মৃধাকে প্রথমে গৌরনদী ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নতচিকিৎসার জন্য রামিন মৃধাকে ঢাকায় পাঠানো হয়। রাতে সেখানে মৃত্যু হয় রামিন মৃধার।

পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান বলেন, সকালে এ ঘটনায় নিহত রামিন মৃধার স্ত্রী রুমা বেগম বাদী হয়ে গৌরনদী মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে রামিন মৃধার চাচাতো ভাই ও মামলার আসামি তোফাজ্জেল মৃধাকে পুলিশ গ্রেপ্তার করেছে। মামলার অপর দুই আসামি মিন্টু মৃধা ও তার ছেলে রাহাত মৃধা আত্মগোপন করেছেন। তাদেরকে গ্রেপ্তারের চেস্টা চলছে।