শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ৯:০১
শিরোনাম :
তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

ঝিনাইদহে ২ শিশু সন্তানকে বাঁচিয়ে জীবন দিলেন বাবা

ডেস্ক রিপোর্ট  ঝিনাইদহে বাসের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পথচারী, অন্যজন মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার রাত ৮টার দিকে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের চান্দপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হরিণাকুন্ডু উপজেলার হামিরহাটি গ্রামের আক্তার হোসেন ( ৪৫) ও চান্দপুর গ্রামের আবু তালেব ( ৩৫)।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, রাতে দুই শিশু সন্তান শাহরিয়ার (৮) ও আছিয়াকে (৫) কোলে ও কাঁধে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন আবু তালেব। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতির একটি বাস আসছিল। বাসটি একটি মোটরসাইকেলের আরোহীকে পিষ্ট করে চলে যাওয়ার সময় পথচারী তালেবকেও ধাক্কা দেয়। কিন্তু তার আগেই তিনি কোলের দুই সন্তানকে রক্ষার জন্য তাদেরকে রাস্তার পাশে ফেলে দেন।

ঘটনাস্থলে তালেব নিহত হলেও তার দুই শিশু সন্তান প্রাণে বেঁচে যায়।

তবে চোখের সামনেই বাবার মৃত্যু দেখে শিশু সাহারিয়ার জ্ঞান হারায়। আর সামান্য আহত হয়েছে আছিয়া। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও পাঁচজন যাত্রী। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে হরিণাকুন্ডু ও ঝিনাইদহ থেকে দমকল বাহিনী এসে আগুন নেভায়।