শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, সকাল ৯:০০
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

শায়েস্তবাদে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬ পরিবারকে পানিসম্পদ প্রতিমন্ত্রী’র অর্থ সহায়তা

ডেস্ক রিপোর্ট  বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদের ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আট হাজার গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬ পরিবারের মাঝে বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীমের পক্ষ থেকে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থিক সাহায্য প্রদান করা হয়।

প্রতিমন্ত্রী’র পক্ষে আর্থিক সহায়তা প্রদান করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান।

এ-সময় উপস্থিত ছিলেন ব‌রিশাল সদর উপ‌জেলার ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মামুন তালুকদার ও মহানগর ছাত্রলীগ নেতা মোঃমাহিদুর রহমান মাহাদ।